Tuesday, October 27, 2020

১০. জুমু‘আর প্রথম খুতবা। বিষয়ঃ সমাজ সংস্কারক মহানবী (সাঃ)


اَلْـحَـمْـدُ لِـلّٰـهِ رَبِّ الْـعَـالَـمِـيْـنَ - وَالْـعَـاقِـبَـةُ لِـلْـمُـتَّـقِـيْـنَ وَالـصَّـلَاةُ وَالـسَّـلَامُ عَـلٰـي رَسُـوْلِـهِ الْـكَـرِيْـمِ - وَعَـلٰـي اٰلِـهِ وَاَصْـحَـابِـهِ اَجـْـمَـعِـيْـنَ

اَمَّـا بَـعْـدُ - فَـيَـا اَيُّـهَـا الْـمُـسْـلِـمُـوْنَ الْـكِـرَامُ ! اِنْـشَـاءَ الـلّٰـه - اَلْـيَـوْمَ اِنِّـيْ اُرِيْـدُ اَنْ اَخْـطُـبَ اَمَـامَـكُمْ حَـوْلَ مَــادَّةِ "كان رسول الله صلعم المصلح الاجتماعي "

১। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্র জন্য। আর আল্লাহ্ভীরুদের জন্য রয়েছে শুভ পরিণাম। দরুদ ও সালাম প্রিয় নবী (সাঃ) ও তাঁর পরিবারবর্গ এবং সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি। 

অতঃপর মনোযোগ সহকারে শ্রবণ করুন! হে উপস্থিত সম্মানিত মুসল্লিগণ! আল্লাহ চাহেন তো আজ আমি আপনাদের সামনে “সমাজ সংস্কারক মহানবী (সাঃ)” সম্পর্কে খুতবা (বক্তৃতা) প্রদান করবো।

ايهاالحاضرون الكرام ـ كان رسول الله صلعم المصلح الاجتماعي مع عن اعمال الأخرى ـ هى لدينا مصدر للإلهام ـ كما قال الله تعالي " لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ﴿الأحزاب: ٢١﴾ قال رسول الله صلعم ্রإِنَّمَا بُعِثْتُ لأُتَمِّمَ مَكَارِمَ الأَخْلاَقِ (رواه البيهقي)

২। সম্মানিত উপস্থিতি! রাসূলে কারিম (সাঃ) এর অন্যান্য কাজকর্মের ন্যায় তিনি যে একজন সমাজ সংস্কারক ছিলেন তা আমাদের জন্য প্রেরণার উতস। আল্লাহ্ তা’আলা বলেন, ‘তোমাদের জন্য আল্লাহ্র রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে।’ (সূরা আহযাব ঃ ২১) রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, ‘নিশ্চয়ই চরিত্রের উতকৃষ্ট দিকগুলোর পূর্ণতা দেয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে।’ (বায়হাকী ঃ ২০৫৭১)

نظام لإصلاح النبى صلعم :

كان النبى صلي الله عليه وسلم نموذجي للمصلح الاجتماعي ـ الذى خلق الناس و هو بعث النبى صلعم للناس ـ فلذا علمه الله كيف اصلاح المجتمع ـ لذا قال الله تعالى " أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ ـ (سورة الاعراف – ٥٤) وقد أعطى الله هذه الطريقة في الإصلاح الاجتماعي ـ وقال الله تعالى " لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِینَ إِذْ بَعَثَ فِیھِمْ رَسُولاً مِّنْ أَنفُسِھِمْ یَتْلُو عَلَیْھِمْ آیَاتِهِ وَیُزَكِّیھِمْ وَیُعَلِّمُھُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُواْ مِن قَبْلُ لَفِي ضَلالٍ مُّبِینٍ ـ (سورة ال عمران – ١٦٤)

৩। রাসূল (সাঃ) এর সমাজ সংস্কারের পদ্ধতি 

মহনবী (সাঃ) ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনিই নবী পাঠিয়েছেন। তিনিই তাঁকে কিভাবে সমাজ সংস্কার করতে হবে তা শিখিয়েছেন। তিনি বলেছেন, ‘আল্ল¬াহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুতঃ তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট।’ (সূরা আলে ইমরান ঃ ১৬৪)

اصلاح العقيدة و الإعتقاد بالدعوة و التبليغ :

قال الله سبحانه وتعالي في سورة العنكبوت مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا يَعْلَمُونَ ﴿العنكبوت: ٤١﴾

و قال الله تعالى " ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ـ (سورة النحل – ١٢٥) 

৪। তাওহীদের ভিত্তিতে ধর্মীয় সংস্কার

আল্লাহ্ তা’আলা বলেন, ‘যারা আল্লাহ্র পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে (প্রভু রূপে) গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সার ন্যায়। সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত।’ (সূরা আনকাবুত ঃ ৪১)

আল্লাহ্ তা’আলা আরো বলেন, ‘আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে।’ (সূরা নাহল ঃ ১২৫) 

اصلاح التعليم :

امر الله سبحانه تعالى اولا للتعليم كما جاء " اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ـ (سورة العلق – ١) وجاء فى القران الكريم ـ " رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ـ انك انت العزيز الحكيم ـ (سورة البقرة – ١٢٩)

৫। শিক্ষা সংস্কার 

কুরআনের প্রথম আদেশ হলো, ‘পড় তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক ঃ ১)

কুরআনে আরো এসেছে, ‘হে আমাদের প্রতিপালক! তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন। আর তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হেকমতওয়ালা।’ (সূরা বাক্বারা ঃ ১২৯)

اقامة حقوق الإنسانية :

هو ازالة التفريق بين الناس من المجتمع و هو اقامة حرمت النساء من حق  كما امر الله سبحانه وتعالى ـ وَلَھُنَّ مِثْلُ الَّذِي عَلَیْھِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَیْھِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِیزٌ حَكِیمٌ ـ (سورة البقرة – ٢٢٨)

৬। মানবাধিকার প্রতিষ্ঠা

তিনি মানুষের মাঝে সকল প্রকার বৈষম্য দূর করেছিলেন। আর বঞ্চিত নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক যেভাবে আল্লাহ আদেশ দিয়েছেন। যেমন কুরআনে এসেছে, ‘আর নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার। যেমন আছে তাদের উপর (পুরুষদের) অধিকার। আর পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা এবং আল্লাহ্ পরাμমশালী, প্রজ্ঞাময়।’ (সূরা বাকারা ঃ ২২৮)

الذكر من غير الذي يصلح المجتمع التالي

اقامة الدولة :

ويدخل أيضا عقوبة جنائية :

منع السرقة :

منع الإرهاب

ازالة الزنا القذارة :

ازالة التدخين وتعاطي المخدرات

اقامة العدل :

৭। এছাড়াও তিনি যে সকল সংস্কার কাজ করেছিলেন তা হলো

(ক) রাষ্ট্র প্রতিষ্ঠা।

(খ) অপরাধের কঠিন শাস্তি প্রবর্তন।

(গ) চুরি প্রতিরোধ।

(ঘ) সন্ত্রাস প্রতিরোধ। 

(ঙ) অশ্লীলতা-ব্যভিচার প্রতিরোধ। 

(চ) (চ) মাদকদ্রব্যের প্রতিরোধ। 

(ছ) বিচার ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা।

وَفَّـقَـنَـا الـلّٰـهُ سُـبْـحَـانَـهُ وَتَـعَـالٰـي اَنْ نَـفْـهَـمَ هٰـذِهِ الْـخُـطْـبَـةِ وَنَـعْـمَـلَ عَـلَـيْـهَـا - وَبَـارَكَ الـلّٰـهُ لَـنَـا وَلَـكُمْ فِـي الْـقُـرْاٰنِ الْـعَـظِـيْـمِ وَنَـفَـعْـنٰـي وَاِيَّـاكُمْ بِـمَـا فِـيْـهِ مِـنَ الْاَيَـاتِ وَالـذِّكْـرِ الْـحَـكِـيْـمِ- اَقُـوْلُ قَـوْلِـيْ هٰـذَاْ وَاسْـتَـغْـفِـرُ الـلّٰـهَ لِـيْ وَلَكُمْ وَلِـسَـآئِـرِ الْـمُـسْـلِـمِـيْـنَ مِـنْ كُـلِّ ذَنْـبٍ - فَـاسْـتَـغْـفِـرُوْهُ وَتُـوْبُـوْا اِلَـيْـهِ - اِنَّـهُ هُـوَ الـتَّـوَابُ الـرَّحِـيْـمُ

৮। মহান আল্লাহ আমাদেরকে আজকের খুতবা বোঝার এবং আমল করার তাওফিক দান করুন এবং আমাকে ও আপনাদের সবাইকে উল্লেখিত আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে উপকার লাভ করার তাওফিক দান করুন।

আমি সকল প্রকার পাপ কার্য থেকে আল্লাহ্র নিকট প্রার্থনা করছি নিজের, আপনাদের এবং সকল মুসলমানদের পক্ষ থেকে। সুতরাং আপনারাও আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করুন এবং তাওবা করুণ। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী এবং অসীম করুণাময়।

No comments:

Post a Comment