(০৯-০৩-০২১)
হে আল্লাহ ! সাহেবে দাওয়াত, শ্রদ্ধেয় ....... বাসায় আমরা দু’আ, দরূদ, ইস্তেগফার পাঠ করে আপনার শাহী দরবারে দু’খানা হাত উঠিয়েছি। মেহেরবানী করে এগুলোসহ আমাদের জীবনের সকল নেক আমল সমূহ কবুল করুন। এর ওসিলায় আমাদের এবং আমাদের পরিবার-পরিজনের জীবনের সকল গুনাহ মাফ করুন। এর যা সাওয়াব হয় তা অসংখ্য গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী (সাঃ)-এর আরওয়াহ মোবারকে পৌছিয়ে দিন। তামাম বিশ্বের যত মুমিন-মুমিনাত ইন্তেকাল করেছেন সকলের আরওয়াহ মোবারকে এর সাওয়াব পৌছিয়ে দিন। বিশেষ করে সাহেবে দাওয়াত, শ্রদ্ধেয় ...... পিতৃকূল, মাতৃকূল, শশুরকূল, শাশুরীকূলের মধ্যে যারা কবরবাসী হয়েছেন তাদের আরওয়াহ মোবারকে এর সওয়াব পৌছিয়ে দিন। সকলের পরকালীন জীবন শান্তিময় করুন। তাদেরকে সর্বোচ্চ জান্নাত ‘জান্নাতুল ফিরদাউস’ এর মেহমান হিসেবে কবুল করুন। দেশে-বিদেশে আত্মীয়-স্বজন, ভাই-বোন, সঙ্গী-সাথী, সহপাঠি-সহকর্মি, গুণগ্রাহি যারা বেঁচে আছেন সকলকে হায়াতে তায়্যেবা, সিহহাতে কুল্লিয়া দান করুন। এই বাসাটিকে আপনি নিরাপদ, সুশৃঙ্খল ও ঝঞ্জাটমুক্ত বাসা হিসেবে কবুল করুন। এই বাসা, বাসার সম্পদ এবং বাসায় বসবাসকারীদের উপর অবারিত ধারায় রহমত, বরকত ও করুনা এবং যাবতীয় নিরাপত্তা দান করুন। সকল প্রকার বিপদাপদ, বালা-মসিবত, প্রাকৃতি দুর্যোগ-দূর্ঘটনা, যাবতীয় অকল্যান-অমঙ্গল থেকে রক্ষা করুন। শয়তানের ওয়াসওসা, জ্বীন শয়তান, হিংস্র প্রাণী ও আবহাওয়ার ক্ষয়-ক্ষতি থেকে মুক্ত রাখুন। পরিবারের সকলকে দ্বীনদার, ঈমানদার, মুত্তাকী, পরহেযগার হিসেবে কবুল করুন। রুজি-রোজগার, সম্মান-মর্যাদা, সন্তান-সন্ততিদের শিক্ষা-দীক্ষায় উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি দান করুন। স্যারসহ পরিবারের সকলকে শারিরিক ও মানসিক ভাবে সুস্থ্য রাখুন। প্রতিবেশিদের উপর রহমত দান করুন। বাংলাদেশ ও ........ পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদেরকে আপনার বিশেষ অনুগ্রহ দান করুন। তাদেরকে সঠিক পরিকল্পনা ও দূরদর্শী কলা-কৌশল গ্রহন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমরা যারা হাত উঠিয়েছি সকলের মনের নেক বাসনা পুরুন করুন।

