اَلْـحَـمْـدُ لِـلّٰـهِ رَبِّ الْـعَـالَـمِـيْـنَ - وَالْـعَـاقِـبَـةُ لِـلْـمُـتَّـقِـيْـنَ وَالـصَّـلَاةُ وَالـسَّـلَامُ عَـلٰـي رَسُـوْلِـهِ الْـكَـرِيْـمِ - وَعَـلٰـي اٰلِـهِ وَاَصْـحَـابِـهِ اَجـْـمَـعِـيْـنَ
اَمَّـا بَـعْـدُ - فَـيَـا ايهاالحاضرون الكرام ـ كان رسول الله صلعم رئيس أركان الجيش مع عن اعمال الأخرى هى لدينا مصدر للإلهام ـ نعلم اليوم بهذه الشئ - انشاء الله ـ
১। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্র জন্য। আর আল্লাহ্ভীরুদের জন্য রয়েছে শুভ পরিণাম। দরুদ ও সালাম প্রিয় নবী (সাঃ) ও তাঁর পরিবারবর্গ এবং সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি।
সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ্ (সাঃ)-এর অন্যান্য কাজ কর্মের ন্যায় তিনি যে একজন সফল সেনানায়ক ছিলেন তাও আমাদের জন্য প্রেরণার উতস। আল্লাহ্ চাহেন তো আজ আমি আপনাদের সামনে “রাসূলুল্লাহ্ (সাঃ)-এর সমরনীতি” সম্পর্কে খুতবা (বক্তৃতা) প্রদান করবো।
صفات النبى صلعم كقائد الجيش :
كان رسول الله صلعم قائد القياسية ـ مع مباشر و غير مباشر كان رسول الله صلعم ادارة الحرب اكثر من ثمانون ـ حيث هناك تاريخ من الهزيمة ـ وكان من صفاته كرئيس اركان الجيش ـ ـ ـ
# وضع الثقة الكاملة في الله # شجاعة كبيرة # قدم نفسه على سبيل المثال # كامل من الحكمة # الشهامة # إظهار العطف والمودة
২। সেনানায়ক হিসেবে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর গুণাবলী
মহনবী (সাঃ) ছিলেন একজন আদর্শ সেনানায়ক যিনি তাঁর জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ৮০ টিরও বেশি যুদ্ধ পরিচালনা করেছেন। যেখানে পরাজিত হওয়ার ইতিহাস নেই বলা যায়। সেনানায়ক হিসেবে তার গুনাবলীর মধ্যে অন্যতম ছিল-
(ক) আল্লাহ্র ওপর পরিপূর্ণভাবে ভরসা রাখা।
(খ) প্রচন্ড সাহসিকতা। (গ) বিচক্ষণতায় পরিপূর্ণ। (ঘ) নিজেকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা।
(ঙ) মহানুভবতা। (চ) অধিনস্থদের প্রতি দয়া ও স্নেহ প্রদর্শন করা।
إسترا تيجياة رسل الله صلعم :
قبل وضع الحرب ادخال ثلاث شرط : هى امر رسول الله صلعم كما فى التالى –
١.قبول الإسلام. إذا يقبلون الأسلام لا يرفعوا أيديهم
٢. إذا كنت لا تقبل الإسلام، فإن الجزية يكون مطيعا
٣. اذا كانوا لايقبلون شرطين يدعوهم إلى الحرب
৩। রাসূলুল্লাহ্ (সাঃ)-এর সমরনীতি
যুদ্ধের পূর্বে ৩ টি শর্ত পেশ করা
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, যুদ্ধের আগে শত্রæর সামনে ৩টি শর্ত পেশ করবে। যা নি¤œরূপ-
১। ইসলাম কবুল কর। করলে তাদের ওপর হাত উঠাবে না।
২। ইসলাম গ্রহণ না করলে জিজিয়া দিয়ে আনুগত্য স্বীকার করবে।
৩। এ দুটি শর্ত না মানলে তাদেরকে যুদ্ধের জন্য আহবান জানাবে। (মুসলিম ঃ ১৭৩১)
إذا كنت تريد أن تعطي ملجأ لإيواء مع:
قال الله تبارك وتعالى في سورة التوبة " وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِینَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى یَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّھُمْ قَوْمٌ لَا یَعْلَمُونَ ـ (سورة التوبة ـ ٦)
৪। আশ্রয় চাইলে আশ্রয় দিতে হবে
আল্লাহ্ তা’আলা বলেন, ‘আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহ্র কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌছে দেবে। এটি এজন্যে যে এরা জ্ঞান রাখে না।’ (সূরা তাওবাহ ঃ ৬)
الوعد لا يمكن كسرها :
قال الله تبارك وتعالى في سورة التوبة ايضا "فَمَا اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِیمُوا لَھُمْ إِنَّ اللَّهَ یُحِبُّ الْمُتَّقِینَ ـ (سورة التوبة ـ ٧)
প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না
আল্লাহ্ তা’আলা বলেন, ‘অতএব, যে পর্যন্ত তারা তোমাদের জন্যে সরল থাকে, তোমরাও তাদের জন্য সরল থাক। নিঃসন্দেহে আল্লাহ্ সাবধানীদের পছন্দ করেন।’ (সুরা তাওবাহ ঃ ৭)
المنتقم ليس من الخطأ :
لأن قال الله تعالى فى سورة النحل " وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَھُوَ خَیْرٌ لِلصَّابِرِینَ ـ (سورة النحل – ١٢٦
৫। প্রতিশোধ গ্রহণে বাড়াবাড়ী না করা
আল্লাহ্ তা’আলা বলেন, ‘আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর কর, তবে তা সবরকারীদের জন্যে উত্তম।’ (সূরা নাহাল ঃ ১২৬)
وصول مجاني للمحتجزين :
قال الله تبارك وتعالى في سورة الدهر "وَیُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِینًا وَیَتِیمًا وَأَسِیرًا ـ (سورة الدهر ـ ٨)
বন্দিদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করা
আল্লাহ তা’আলা বলেন, ‘তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীদেরকে আহার্য দান করে।’ (সূরা দাহ্র ঃ ৮)
لا تقتل من لا سلاح :
وخرَّج الامام البخاري والمسلم في صحيحهما "عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ্রفَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ
৬। নিরস্ত্রকে হত্যা না করা
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাঃ)-এর কোন এক যুদ্ধে জনৈকা মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন রাসূলল্লাহ্ (সাঃ) মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।’ (বুখারী ঃ ৩০১৫; মুসলিম ঃ ১৭৪৪)
إذا كنت ترغب في السلام: يجب أن تكون المعاهدة :
لأن امر الله سبحانه وتعالى في سورة الانفال " وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَھَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ ھُوَ السَّمِیعُ الْعَلِیمُ ـ (سورة الأنفال – ٦١)
সন্ধি করতে চাইলে সন্ধি করতে হবে
আল্লাহ্ তা’আলা বলেন, ‘আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তুমিও সে দিকেই আগ্রহী হও এবং আল্লাহ্র ওপর ভরসা কর। নিঃসন্দেহে তিনি শ্রবণকারী; পরিজ্ঞাত।’ (সূরা আনফাল ঃ ৬১)
الغنائم ليس خيانة :
لأن قال الله تبارك و تعالى بالتحذير في سورة ال عمران " وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ یَغُلَّ وَمَنْ یَغْلُلْ یَأْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَھُمْ لَا یُظْلَمُونَ ـ(سورة ال عمران – ١٦١)
أيضا كان النبي (ص) أشبه حرب :
القاء السلاح وليس محاربة # البابا والكنيسة لا يمكن تدميرها ## البابا والكنيسة لا يمكن أن يتم تدميرها. # لا يستطيع الجسم أن تكون مشوهة. # لا يمكن تدمير محاصيل الفاكهة
৭। যুদ্ধলব্ধ সম্পদের খেয়ানত না করা
এ ব্যপারে হুশিয়ারী উচ্চারণ করে আল্লাহ্ তা’আলা বলেন, ‘আর কোন নবীর জন্য উচিত নয় যে, সে খিয়ানত করবে। আর যে খিয়ানত করবে, কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে যা সে খিয়ানত করেছে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেয়া হবে যা সে উপার্জন করেছে এবং তাদেরকে যুলম করা হবে না।’ (সূরা আলে ইমরান ঃ ১৬১)
এছাড়াও রাসূল (সাঃ) এর আরও কিছু সমরনীতি ছিল যেমন-
(ক) অস্ত্র সমর্পনকারীর বিরুদ্ধে যুদ্ধ নয় । (খ) ধর্মযাজক ও উপাসনালয় ধ্বংস করা যাবে না । (গ) লাশ বিকৃত করা যাবে না । (ঘ) ফল ফসল ধ্বংস করা যাবে না ।
وَفَّـقَـنَـا الـلّٰـهُ سُـبْـحَـانَـهُ وَتَـعَـالٰـي اَنْ نَـفْـهَـمَ هٰـذِهِ الْـخُـطْـبَـةِ وَنَـعْـمَـلَ عَـلَـيْـهَـا - وَبَـارَكَ الـلّٰـهُ لَـنَـا وَلَـكُمْ فِـي الْـقُـرْاٰنِ الْـعَـظِـيْـمِ وَنَـفَـعْـنٰـي وَاِيَّـاكُمْ بِـمَـا فِـيْـهِ مِـنَ الْاَيَـاتِ وَالـذِّكْـرِ الْـحَـكِـيْـمِ- اَقُـوْلُ قَـوْلِـيْ هٰـذَاْ وَاسْـتَـغْـفِـرُ الـلّٰـهَ لِـيْ وَلَكُمْ وَلِـسَـآئِـرِ الْـمُـسْـلِـمِـيْـنَ مِـنْ كُـلِّ ذَنْـبٍ - فَـاسْـتَـغْـفِـرُوْهُ وَتُـوْبُـوْا اِلَـيْـهِ - اِنَّـهُ هُـوَ الـتَّـوَابُ الـرَّحِـيْـمُ
৮। মহান আল্লাহ্ আমাদেরকে আজকের খুতবা বোঝার এবং আমল করার তাওফিক দান করুন এবং আমাকে ও আপনাদের সবাইকে উল্লেখিত আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে উপকার লাভ করার তাওফিক দান করুন।
আমি সকল প্রকার পাপ কার্য থেকে আল্লাহ্র নিকট প্রার্থনা করছি নিজের, আপনাদের এবং সকল মুসলমানদের পক্ষ থেকে। সুতরাং আপনারাও আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করুন এবং তাওবা করুন। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী এবং অসীম করুণাময়।



No comments:
Post a Comment