Wednesday, May 12, 2021

ঈদুল ফিতরের খুতবা (প্রথম ও দ্বিতীয়)


 

ঈদুল ফিতর

খুতবায় যা থাকবে : ১.আল্লাহর প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন ঈদের এক অন্যতম উদ্দেশ্য, ২.অভাবগ্রস্তদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ, ৩.ঈদের দিন আল্লাহর নিদর্শনসমূহ প্রকাশ করা, ৪.যথার্থরূপে দীন চর্চার প্রতি গুরুত্বারোপ 


প্রথম খুতবা

#

 

ঈদ-উল-ফিতরের প্রথম খুবাহ্

তারিখঃ ১৩/১৪ মে ২০২১


اَلْـحَـمْـدُ لِـلّٰـهِ رَبِّ الْـعَـالَـمِـيْـنَ - وَالْـعَـاقِـبَـةُ لِـلْـمُـتَّـقِـيْـنَ وَالـصَّـلَاةُ وَالـسَّـلَامُ عَـلٰـي رَسُـوْلِـهِ الْـكَـرِيْـمِ - وَعَـلٰـي اٰلِـهِ وَاَصْـحَـابِـهِ اَجـْـمَـعِـيْـنَ

اَمَّا بَعْدُ, اَيُّهَا الْمُسْتَمِعُوْنَ الْكِرَامُ! اِعْلَمُوْا اَنَّ يَوْمَكُمْ هَذَا يَوْمٌ عِيْدٌ لِـلّٰـهِ عَلَيْكُمْ فِيْهِ عَوَائِدِ الْاِحْسَانِ, وَرَجَاءُ نَيْلِ الدَّرَجَاتِ وَالْعَفُوِّ وَالْغُفْرَانِ,

اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

১। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আর আল্লাহ্ভীরুদের জন্য রয়েছে শুভ পরিণাম। দরুদ ও সালাম প্রিয় নবী (সাঃ) ও তাঁর পরিবারবর্গ এবং সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি।

অতঃপর মনোযোগ সহকারে শ্রবণ করুন! হে উপস্থিত সম্মানিত মুসল্লিগণ! (জেনে রাখুন) আজকের এই দিনটি ঈদের দিন, এই দিনে আপনাদের প্রতি আল্লাহ্ তাআলার অনুগ্রহ বার বার ফিরে আসে এবং এতে ফজিলত, ক্ষমা ও মার্জনার আশা রয়েছে।

ياۤإخْوَانِى الْمُسْلِمِيْنَ الْأعِزَّاءَ! اَلْيَوْمُ عِيْدُ الْفِطْرِ. مناسبة سعيدة. مناسبة لمئات النوافير السعيدة. مناسبة مباركة ومشرفة أن تأتي هبة من الله. كما خرج الامام ابو داود،عَنْ أَنَسٍ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ: «مَا هَذَانِ الْيَوْمَانِ؟» قَالُوا: كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَدْ أَبْدَلَكُمُ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ " (رَوَاهُ أَبُو دَاوُد)

 ২। প্রিয় মুসলিম ভাইয়েরা! আজ ঈদুল ফিতর। শত আনন্দের ফোয়ারায় কল্লোলিত এক মুবারক উপলক্ষ। আল্লাহ তাআলা র পক্ষ থেকে হাদিয়া হিসেবে-আসা মুবারক ও সম্মানিত উপলক্ষ। সাহাবী আনাস (রাঃ) বর্ণানা করেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন মদীনায় হিজরত করে এলেন, তিনি মদীনাবসীকে দুটি দিবসে খেল-তামাশা করতে দেখে জিজ্ঞাসা করলেন: এ দিবস দুটি কী? তারা বললেন,‘আমরা জাহিলীযুগে এ দিবস দুটিতে খেলতাম। রাসূলুল্লাহ (সাঃ) বললেন,‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে এ দুটির পরিবর্তে উত্তম দিবস দিয়েছেন। ঈদুল আযহা ও ঈদুল ফিতর’। (আবূ দাঊদঃ ১১৩৪মিশকাতঃ ১৪৩৯)

يا ايها الإخوة والأصدقاء الأعزاء! في هذا اليوم العظيم من عيد الفطر ، الطريقة التي نحتفل بها هذا الصباح من خلال الصلاة هي رحمة خاصة وعطية من الله. نحن نصوم منذ شهر طويل ، نصلي الترابيح في الليل ، ونستمع إلى القرآن ونتلوه ، ونصدق على الفقراء ، ونفطر ، ونساعد في الأعمال الخيرية ، ونحضر صلاة العيد اليوم. وهكذا ، فإن الأمة المسلمة هي وحدها التي تحتفل بالعيد بمزيج لا يمكن تصوره من الفرح والقداسة. وهذه بالتأكيد نعمة كرمنا الله بها. قال الله تعالى فى سورة يونس "قُلْ بِفَضلِ اللهِ وَبِرَحمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفرَحُوا هُوَ خَيرٌ مِمَّا يَجمَعُونَ "

৩। প্রিয় ভাই ও বন্ধুগণ! ঈদুল ফিতরের এ মহান দিবসে, আনন্দের শত আবহ বিজড়িত এ সকালে আমরা যেভাবে নামায আদায়ের মাধ্যমে উৎসব পালন করছি, তা আল্লাহ তাআলার একটি বিশেষ করুণা ও দান। আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে, রাতের বেলায় তারাবীহ্-এর নামায পড়ে, কুরআন শুনে ও তিলাওয়াত করে, গরীব-মিসকীনকে দান-সাদকা করে, রোযাদারকে ইফতার করিয়ে, কল্যাণমূলক কাজে সহায়তা করে আমাদের আনন্দকে পরিপূর্ণ করার জন্য আজ উপস্থিত হয়েছি ঈদের নামাযে। এভাবে আনন্দ ও পবিত্রতার অকল্পনীয় সংমিশ্রণে কেবল মুসলিম উম্মাহই ঈদ উদযাপন করে। এটা নিশ্চয় এক নিয়ামত যা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ তা’আলা বলেন, বল, ‘আল্লাহর অনুগ্রহ ও রহমতে। সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়। এটি যা তারা জমা করে তা থেকে উত্তম’ (সূরা ইউনুস:৫৮)।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

يا ايها الاخوة الاعزاء! في توفير العيد بعد موسم العبادة ، نجد ما يدل على أن السعادة الحقيقية في حياة المؤمن لا تأتي إلا عندما يكون قادرًا على الاقتراب من الله وإثبات طاعته ، عندما يكون المؤمن قادرًا على عرض أعماله بشكل جميل. في بلاط الله تعالى ، عندما يكون المرء قادرًا على تنفيذ موضوع ما ، يشعر بالبهجة والسعادة.كما خرج الامام احمد قال النبي صلى الله عليه وسلم: إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنتَ مُؤمِنٌ

 ৪। প্রিয় ভাইয়েরা! ইবাদতের মৌসুমের পর ঈদ পালনের বিধান দেয়ার মধ্যে আমরা এ ইঙ্গিত খুঁজে পাই যে একজন মুমিনের জীবনে প্রকৃত আনন্দ কেবল তখনই আসে যখন সে আল্লাহর নৈকট্য অর্জনে এবং তার আনুগত্যের প্রমাণ দিতে সক্ষম হয়, মুমিন যখন তার আমলকে রাব্বুল আলামীনের দরবারে সুন্দর করে পেশ করতে সক্ষম হয়, আনুগত্যের কোনো একটি বিষয় বাস্তবায়ন করতে সক্ষম হয়, তখন সে স্ফূর্তি ও আনন্দ অনুভব করে। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর বদ আমল তোমার মনপীড়ার কারণ হয় তবে তুমি মুমিন’ (আহমদ, সহীহ)।

لذلك اليوم هو يوم الشعور بالبهجة. عيد الشكر. يوم لوصف عظمة الله وعظمته. أيام الأكل والشرب والفطر. اليوم هو يوم استقبال ضيافة الله. كما خرج الامام البخارى فى صحيحه عن عمر: هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْيَوْمُ الْآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ

 ৫। তাই আজকের দিন আনন্দ অনুভব করার দিন। শুকরিয়া আদায়ের দিন। আল্লাহর আযমত ও বড়ত্ব বর্ণনা করার দিন। খাওয়া পান করা ও রোযা ভঙ্গের দিন। আজ আল্লাহর মেহমানদারী গ্রহণ করার দিন। উমর রাযি. থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সাঃ) এ দুদিন রোযা রাখতে নিষেধ করেছেন। একটি হলো তোমাদের রোযা ছাড়ার দিন (ঈদুল ফিতরের দিন) অপরটি হলো যেদিন তোমরা তোমরাদের কুরবানী থেকে খাও (ঈদুল আযহার দিন)’ (বুখারী)।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

يا ايها العزيزي الحاضرين! العيد هو عيد عظيم. مهرجان الرفاه. في زمن النبي صلى الله عليه وسلم كان الرجال والنساء يخرجون إلى العيده ليجمعوا بركات هذا العيد وصالحه. كما خرج الامام البخارى فى صحيحه عن أم عطية (رض). قال كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ الْعِيدِ حَتَّى نُخْرِجَ الْبِكْرَ مِنْ خِدْرِهَا حَتَّى نُخْرِجَ الْحُيَّضَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ الْيَوْمِ وَطُهْرَتَهُ

৬। সুপ্রিয় হাযেরীন! ঈদের উৎসব মহা উৎসব। কল্যাণের উৎসব। এ উৎসবের বরকত ও কল্যাণ কুড়িয়ে নিতে রাসূলুল্লাহ (সাঃ)-এর যুগে নারী-পুরুষ নির্বিশেষে ঈদগাহের উদ্দেশ্যে বের হয়ে যেতেন। উম্মে আতিয়্যা রাযি. বলেন : আমাদেরকে নির্দেশ দেয়া হত, আমরা যেন ঈদের দিন উপস্থিত হই। একারণে অবিবাহিতা এবং ঋতুবতী মেয়েরাও (ঈদগাহে) উপস্থিত হত। তারা পুরুষদের পেছনে থাকত তাদের তাকবীরের সাথে তাকবীর বলত এবং তাদের দুআর সাথে দুআ করত। বস্তুত ঈদের দিনের বরকত পবিত্রতা হাসিলের উদ্দেশ্যেই তারা এরূপ করত’ (বুখারী)।

 يوم العيد هو يوم تناول الطعام. وكان النبي صلى الله عليه وسلم يأكل التمر قبل الذهاب إلى العيده يوم عيد الفطر. كان الغرض إيضاح أن اليوم ليس يوم الإفطار بل يوم الإفطار. اليوم هو يوم طاعة الله بالفطر. كما خرج الامام البخارى فى صحيحه عن أنس بن مالك. قال: ( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ. )

৭। ঈদের দিন খাবার গ্রহণের দিন। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই রাসূলুল্লাহ (সাঃ) খেজুর খেয়ে বের হতেন। উদ্দেশ্য ছিল এ কথার জানান দেয়া যে, আজ রোযা রাখা নয় বরং রোযা ভঙ্গের দিন। আজ রোযা না রাখার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার দিন। সাহাবী আনাস ইবনে মালেক রাযি. বলেন : রাসূলুল্লাহ (সাঃ) ঈদুল ফিতরের দিন সকালে অন্তত কয়েকটি খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না’ (বুখারী)।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

يا ايها الحاضرون العزيز! يوم عيد الفطر هو يوم لمشاركة فرحة الصيام والعبادة لمدة شهر طويل. صدقه الفطر فرض حتى يمكن للفقراء والمعوزين والفقراء والمحتاجين المشاركة في فرحة العيد. كما خرج الامام ابن ماجة فى سننه عن ابن عباس. قال: فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ، وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ، فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ

৮। সুপ্রিয় উপস্থিতি! ঈদুল ফিতরের দিন দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগী করতে পারার আনন্দ সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার দিন। নিঃস্ব, গরীব, ফকীর-মিসকীন সবাই যাতে সমানভাবে ঈদের আনন্দে অংশ নিতে পারে সে জন্যই ওয়াজিব করা হয়েছে সাদকায়ে ফিতর। ইবনে আব্বাস রাযি. বলেন : রাসূলুল্লাহ (সাঃ) সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন রোযাদার রোযা অবস্থায় যেসব বেহুদা কথাবার্তা ও গর্হিত কাজকর্ম করেছে তা থেকে রোযাকে পবিত্র করা এবং গরীব-মিসকীনদের জন্য খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে। অতঃপর যে ব্যক্তি ঈদের নামাযের পূর্বে সাদকায়ে ফিতর আদায় করবে তা হবে গ্রহণযোগ্য সদকা। আর যে ব্যক্তি তা ঈদের নামাযের পর আদায় করবে তা সাধারণ সাদকা হিসেবে বিবেচিত হবে’ (আলবানী: সহীহ ইবনে মাজা)।

عيد الفطر شرح عظمة الله. يوم الشكر. كما قال الله سبحانه وتعالى " { وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ }

{ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا غَدَا يَوْمَ الَفِطْرِ وَيَوْمَ الْأَضْحَىْ يَجْتَهِدُ بِالتَّكْبِيْرِ حَتَّىَ يَأْتِيَ الْمُصَلَّى، ثُمَّ يُكَبِّرُ حَتَّىَ يَخْرُجَ الْإِمَامُ }

 ৯। ঈদুল ফিতর আল্লাহর আযমত ও বড়ত্ব বয়ানের দিন। আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। আল্লাহ তাআলা বলেন : আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়েত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর কর’ (সূরা বাকারা: ১৮৫)।

ইবনে উমর রাযি. থেকে বর্র্ণিত। তিনি বলেন : ইবনে উমর রাযি. ঈদুল ফিতর ও ঈদুল আযহার সকালে ঈদগাহে আসা পর্যন্ত তাকবীর দিতেন। ঈদগাহে এসেও তাকবীর দিতেন যতক্ষণ না ইমাম বের হয়ে আসতো’ (দারা কুতনী)।

يا ايها الحاضرون المحترم! ذهب رمضان. هذا لا يعني أننا يجب ألا نصوم طوال العام. بل على العكس سنحاول صيام النافلة حتى خارج رمضان. لأن أجر الصيام لا حصر له ، وقد ورد في الحديث أن الله يهبها في يديه. والصوم النادل الذي أمامنا بعد رمضان مباشرة هو صيام شهر شوال الستة. كما خرج الامام المسلم "قال رسول لله (صلعم) ( مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتاً مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ )

 ১০। মুহতারাম হাযেরীন! রমজান চলে গেছে। তার অর্থ এটা নয় যে আমরা সারা বছর আর কোনো রোযা রাখব না। বরং রমযানের বাইরেও আমরা নফল রোযাসমূহ পালন করার চেষ্টা করব। কেননা রোযার সাওয়াব অফুরন্ত, যা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন বলে হাদীসে ঘোষণা এসেছে। আর রমযানের পরপরই আমাদের সামনে যে নফল রোযাটি আসে তা হলো শাওয়াল মাসের ছয় রোজা। রাসূলুল্লাহ (সাঃ) বলেন : যে ব্যক্তি রমযানের রোযা রাখার পর শাওয়াল মাসে ৬টি রোযা রাখলো সে যেন সারা বছর রোযা রাখল (মুসলিম)।

اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

وَفَّـقَـنَـا الـلّٰـهُ سُـبْـحَـانَـهُ وَتَـعَـالٰـي اَنْ نَـفْـهَـمَ هٰـذِهِ الْـخُـطْـبَـةِ وَنَـعْـمَـلَ عَـلَـيْـهَـا - وَبَـارَكَ الـلّٰـهُ لَـنَـا وَلَـكُمْ فِـي الْـقُـرْاٰنِ الْـعَـظِـيْـمِ وَنَـفَـعْـنٰـي وَاِيَّـاكُمْ بِـمَـا فِـيْـهِ مِـنَ الْاَيَـاتِ وَالـذِّكْـرِ الْـحَـكِـيْـمِ- اَقُـوْلُ قَـوْلِـيْ هٰـذَاْ وَاسْـتَـغْـفِـرُ الـلّٰـهَ لِـيْ وَلَكُمْ وَلِـسَـآئِـرِ الْـمُـسْـلِـمِـيْـنَ مِـنْ كُـلِّ ذَنْـبٍ - فَـاسْـتَـغْـفِـرُوْهُ وَتُـوْبُـوْا اِلَـيْـهِ - اِنَّـهُ هُـوَ الـتَّـوَابُ الـرَّحِـيْـمُ

১০। মহান আল্লাহ আমাদেরকে আজকের খুবা বোঝার এবং আমল করার তাওফিক দান করুন এবং আমাকে ও আপনাদের সবাইকে উল্লেখিত আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে উপকার লাভ করার তাওফিক দান করুন।

আমি সকল প্রকার পাপ কার্য থেকে আল্লাহর নিকট প্রার্থনা করছি নিজের, আপনাদের এবং সকল মুসলমানদের পক্ষ থেকে। সুতরাং আপনারাও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন এবং তাওবা করুণ। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী এবং অসীম করুণাময়।

 

দ্বিতীয় খুতবা

1. (اَللهُ اَكْبَرُ اللهُ اَكْبَرُ لَا اِلَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اللهُ اَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ)

اَلْــحَــمْــدُ لِــلّٰــهِ، وَنَــحْــمَــدُهُ وَنَــسْــتَــعِــيْــنُــهُ وَنَــسْــتَــغْــفِــرُهُ، وَنَــعُــوْذُ بِــالــلّٰــهِ مِــنْ شُــرُوْرِ أَنْــفُــسِــنَــا وَمِــنْ سَــيِّــئَــاتِ أَعْــمَــالِــنَــا، مَــنْ يَّــهْــدِهِ الــلّٰــهُ فَــلَا مُــضِــلَّ لَــهُ، وَمَــنْ يُّــضْــلِــلْ فَــلَا هَــادِيَ لَــهُ.

১। সকল প্রশংসা আল্লাহ্ তাআলার জন্যে। আমি তাঁরই নিকট সাহায্য প্রার্থনা করছি এবং তাঁরই কাছে ক্ষমা চাই। আমরা আমাদের নফসের কুচক্র হতে আল্লাহ তাআলার আশ্রয় কামনা করছি ।

আল্লাহ্ তাআলা যাকে হেদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ্ তাআলা যাকে সুপথ না দেখায় তাকে কেউ হেদায়াত দান করতে পারে না।

 2. (اَللهُ اَكْبَرُ اللهُ اَكْبَرُ لَا اِلَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اللهُ اَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ)

وَأَشْــهَــدُ أَنْ لَّا إِلٰــهَ إِلَّا الــلّٰــهُ وَحْــدَهُ لَا شَــرِيْــكَ لَــهُ وَأَشْــهَــدُ أَنَّ مُــحَــمَّــدًا عَــبْــدُهُ وَرَسُــوْلُــهُ، مَــنْ يُّــطِــعِ الــلّٰــهَ وَرَسُــوْلَــهُ، فَــقَــدْ رَشَــدَ، وَمَــنْ يَــعْــصِــهِــمَــا، فَــاِنَّــهُ لَا يَــضُــرُّ اِلَّا نَــفْــسَــهُ وَلَا يَــضُــرُّ الــلّٰــهَ شَــيْــئًــا-

২। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ তাআলা ব্যতিত আর কোন উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) আল্লাহ্ তাআলার বান্দা ও রাসূল।

যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য করবে সে হেদায়াত লাভ করবে। আর যে ব্যক্তি তাঁদের আনুগত্য করবে না সে শুধু নিজেরই ক্ষতি করবে এবং এতে আল্লাহর কোন ক্ষতি হবে না।

 يا ايها الإخوة والأصدقاء الأعزاء! العيد عيد ديني. لا ينبغي أن تلوث قدسية هذا المهرجان بالألعاب والنكات غير المشروعة. عيدنا ليس كعيد الأجانب ، حيث تجري فيه ألعاب ونكات وترفيه غير قانوني. عيد المسلمين هو عيد لذكر الله. العيد لتأسيس طاعة الله. عيد الشكر لله على استطاعته الصيام ، والترابيح ، وقيام الليل ، والزكوة ،والصدقة

৩। প্রিয় ভাই ও বন্ধুগণ! ঈদ একটি দীনী উৎসব। অবৈধ খেল-তামাশায় এ উৎসবের পবিত্রতা নষ্ট করা উচিত নয়। আমাদের ঈদ বিজাতিদের উৎসব দিবসের মতো নয়, যেখানে চলে অবৈধ খেল-তামাশা, আনন্দ-বিনোদন। মুসলমানের ঈদ আল্লাহর যিকর প্রতিষ্ঠার ঈদ। আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠার ঈদ। রোযা, তারাবীহ, কিয়ামুল্লাইল, সাদকা, দান-খয়রাত ইত্যাদি করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায়ের ঈদ।

اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

وتذكر أنه ليس محظوظًا لأنه أتيحت له الفرصة لارتداء ملابس جيدة ، وتناول وجبة جيدة ، والضحك والمزاح والتحدث أكثر ، لكنه محظوظ أن صومه يقبله الله. الذي غفر خطاياه وآثامه. إنه محظوظ لأنه تمكن من تطهير نفسه في رمضان الماضي. ثم جاء لأداء صلاة العيد في حالة طاهرة وتمكن من العودة إلى المنزل من العيده بمكافأة رب العالمين.

৪। আর মনে রাখবেন, ভাগ্যবান সে নয় যে ভালো পোশাক-পরিচ্ছদ পরতে পারার সুযোগ পেল, ভালো খাবার-দাবার গ্রহণ করার সুযোগ পেল, হাসি-তামাশায় ও অধিক কথাবার্তায় মত্ত হলো বরং ভাগ্যবান তো সে যার সিয়াম-তারাবীহ আল্লাহ তাআলা কবুল করলেন। যার গুনাহ ও অন্যায় তিনি মাফ করে দিলেন। ভাগ্যবান তো সে যে বিগত রমযানে নিজকে পরিশুদ্ধ করতে পারল। অতঃপর পরিশুদ্ধ অবস্থায় ঈদের নামায পড়তে এল এবং ঈদগাহ থেকে রাব্বুল আলামীনের পক্ষ থেকে দেয়া পুরস্কার নিয়ে বাড়ি ফিরতে পারল।

أولئك الذين ليسوا بيننا اليوم في هذا العيد. بل تركوا وراءهم كل بريق العالم ، تاركين وراءهم الثروة إلى الأبد ، حيث ليس لديهم سوى الإيمان والعمل الصالح. ليس هناك ما يضمن حصولنا جميعًا الذين سنحت لهم الفرصة للمشاركة في هذا العيد على الفرصة في العام المقبل. لا أحد يعرف متى يأتي الموت إلا الله. فلنأخذ يمينًا حازمًا في هذه اللحظة المباركة من العيد أن نعيش في الآخرة. العيش بأمر الله ونهيه.

৫। এই ঈদে আজ যারা আমাদের মাঝে নেই। বরং দুনিয়ার সব চাকচিক্য ছেড়ে, ধন-সম্পদ পিছনে রেখে চলে গিয়েছেন পরপারে অনন্তকালের জন্য, যেখানে ঈমান ও নেক আমল ছাড়া অন্য কিছুই তাদের সাথে নেই। আমরা যারা এবারের ঈদে অংশ নেয়ার সুযোগ পেয়েছি তারা সবাই যে আগামী বছর সুযোগ পাব তার আদৌ কোনো নিশ্চয়তা নেই। কার মৃত্যু কখন চলে আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আসুন আমরা ঈদের এই মুবারক মুহূর্তে দৃঢ়চিত্তে শপথ নিই পরকালমুখী জীবনযাপনের। আল্লাহর আদেশ-নিষেধের আওতায় জীবনযাপনের।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

يا ايها الاخوة الاعزاء! لا تخدعنا روعة العالم. لا تدع التقوى التي نرتديها اليوم تبعدنا عن التقوى والامتناع. لأن الجمال الحقيقي والبريق هو جمال وبريق التقوى. قال الله تعالى فى سورة الاعراف يَا بَنِي آَدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

 ৬। প্রিয় ভাইয়েরা! দুনিয়ার চাকচিক্য যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে। আমরা যে আজ রঙ বেরঙের পোশাক পরেছি তাও যেন আমাদেরকে তাকওয়া পরহেযগারী থেকে সরিয়ে না দেয়। কেননা আসল সৌন্দর্য ও চাকচিক্য হলো তাকওয়ার সৌন্দর্য ও চাকচিক্য। আল্লাহ তা’আলা বলেন : হে বনী আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্যস্বরূপ। আর তাকওয়ার পোশাক, তা উত্তম। এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত। যাতে তারা উপদেশ গ্রহণ করে’ (সূরা আল আরাফ:২৬)।

يا ايها إخواني الأعزاء! لا يمكن للمرء أن يصبح مسلما حقيقيا بمجرد أن يولد في منزل أبوين مسلمين. لا يمكن أن تصبح مسلمًا حقيقيًا بمجرد أن تحمل اسم مسلم دون اتباع قواعد وأنظمة الإسلام. بل الاسلام يحتوي على بعض القواعد والقواعد واللوائح الواضحة التي يجب اتباعها حتى تكون مسلمًا.

৭। প্রিয় ভাইয়েরা আমার! মুসলমান মাতা-পিতার ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। ইসলামের হুকুম আহকাম, আদেশ নিষেধ পালন না করে কেবল মুসলমানের নাম বহন করে বেড়ালেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। রবং ইসলামের রয়েছে সুস্পষ্ট কিছু বিধানমালা, হুকুম-আহকাম, মুসলমান হতে হলে যা পালন করা অবশ্য কর্তব্য।

 يأمرنا الإسلام أن نعبد الله وحده. صلاة الدعاء أمر خاص بالله وحده. يأمر بفعل الخير لجميع المخلوقات بما في ذلك البشر. المسلم من يؤدي واجباته على الوجه الصحيح. أن ينجو من المحرمات والمنكرات. من شهد أن لا إله إلا الله ، وأن محمدا (صلى الله عليه وسلم) رسول الله. المسلم هو من يصلي خمس مرات في اليوم. يصوم. إذا وجوب الزكاة فيخرج الزكاة. إذا كان الحج واجباً ، فأداء فريضة الحج. والمسلم من يأمر بالحسنات وينهى عن السيئات. المسلمون لا يمدون يد التعذيب إلى أحد. استخدام هذا اللسان لا يؤذي أحدا.

৮। ইসলাম আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশ দেয়। দুআ-প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করার নির্দেশ দেয়। মানুষসহ সকল সৃষ্টির প্রতি ইহসান করার নির্দেশ দেয়। মুসলমান তো সেই যে তার দায়িত্বগুলো যথার্থরূপে পালন করে। যে হারাম ও অবৈধ বিষয় থেকে বেঁচে থাকে। যে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল। মুসলমান তো সেই যে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে। রোযা রাখে। যাকাত ফরয হলে যাকাত দেয়। হজ্ব ফরয হলে হজ্ব করে। মুসলমান তো সেই যে সৎকাজের আদেশ দেয় এবং অসৎকাজে বাধা দেয়। মুসলমান তো সে যে কারো প্রতি নির্যাতনের হাত বাড়ায় না। যে জিহ্বার ব্যবহারে কাউকে কষ্ট দেয় না।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

يا ايها الإخوة والأصدقاء الأعزاء! نحن نكبح رؤيتنا. لأن الرؤية هي أداة إبليس التي من خلالها يحرض الغرائز الحيوانية. يشجع على القيام بأعمال شنيعة. ونحمي نسائنا وبناتنا من الخجل والغطرسة. نجبرهن على الالتزام بقواعد الحجاب وفق تعليمات القانون. أنا أحمي نفسي من الوقوع في المشاكل مع الرجال الآخرين.

৯। প্রিয় ভাই ও বন্ধুগণ! আমরা আমাদের দৃষ্টি সংযত রাখি। কেননা দৃষ্টি হলো শয়তানের হাতিয়ার যার মাধ্যমে পশুপ্রবৃত্তিকে সে উস্কে দেয়। গর্হিত কাজে লিপ্ত হতে উৎসাহ জোগায়। আর আমরা আমাদের স্ত্রী-কন্যাদের নির্লজ্জতা ও বেহায়াপনার সয়লাবে ভেসে যাওয়া থেকে রক্ষা করি। তাদেরকে শরীয়তের নির্দেশ মোতাবেক পর্দার বিধান মেনে চলতে বাধ্য করি। পরপুরুষের সাথে ওঠাবসা থেকে রক্ষা করি।

اخواني! نحن نقوم بالأعمال التجارية بصدق. لا تعطي أقل في الحجم. لا تغش أحدا.{ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ }

 ১০। ভাইয়েরা আমার! ব্যবসা বানিজ্যে আমরা সততা অবলম্বন করে চলি। মাপে কম না দিই। কাউকে না ঠকাই। ইরশাদ হয়েছে : সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দাও এবং মানুষকে তাদের পণ্য কম দেবে না আর তোমরা যমীনে ফাসাদ করবে না তা সংশোধনের পর। এগুলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও’ (সূরা আল আরাফ: ৮৫)।

 يا ايها الاخوة الاعزاء! تجنب الربا ، والرشوة ، واختلاس ممتلكات الأيتام ، والاستهلاك غير القانوني لميراث الأخت من قبل الأخ ، والدخل غير القانوني وما إلى ذلك. في كل خطوة من خطوات الحياة ، ضع أعلى معايير التقوى في الامتناع عن ممارسة الجنس. اتخاذ جميع القرارات في الحياة وفقا للكتاب والسنة. وتذكروا «فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»

১১। প্রিয় ভাইয়েরা! সুদ, ঘুষ, ইয়াতীমের মাল ভক্ষণ, ভাই কর্তৃক বোনের প্রাপ্য মীরাস অবৈধভাবে ভক্ষণ, অবৈধ আয় উপার্জন ইত্যাদি থেকে বাঁচুন। জীবনের প্রতিটি পদক্ষেপে তাকওয়া-পরহেযগারীর সর্বোচ্চ মানদণ্ড সামনে রাখুন। কুরআন সুন্নাহর আদর্শ অনুযায়ী জীবনের সকল সিদ্ধান্ত গ্রহণ করুন। মনে রাখবেন, সর্বোত্তম কথামালা হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শ। আর সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে বিদআত। (মুসলিমঃ মিশকাতঃ ১৪১)

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

يا ايها المحترام حاضرون! يجب أن نشكر الله على النعم التي لا تحصى التي أنعم بها الله علينا ، بما في ذلك صيام رمضان والعيد بعد رمضان.قال الله تعالى { وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ }

ولعل أثر النعم التي أنعم الله علينا أن يتجلى في حياتنا. قال رسول الله (صلعم)( مَنْ أَنْعَمَ اللهُ عَلَيْهِ نِعْمَةً فَإِنَّ اللهُ يُحِبُّ أَنْ يَرَىَ أَثَرَ نِعْمَتِهِ عَلَى خَلْقِهِ)

১২। মুহতারাম হাযেরীন! আল্লাহ তাআলা আমাদেরকে রমযানের রোযা, রমযান পরবর্তী ঈদসহ যে অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা বলেন : আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। (সূরা ইবরাহীম: ৭)।

আর আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতসামগ্রী দান করেছেন তার প্রভাবও যেন আমাদের জীবনে প্রকাশ পায়। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন :আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিয়েছেন বান্দার ওপর তিনি তার প্রদত্ত নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন’ (আহমদ)।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ وَبَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

১৩। হে আল্লাহ্! মুহাম্মদ (সাঃ) ও তাঁর বংশধরগণের উপর শান্তি বর্ষণ করুন, যেরূপ ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরগণের উপর শান্তি বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত।

হে আল্লাহ্! মুহাম্মাদ (সাঃ) ও তাঁর বংশধরগণের উপর বরকত দান করুন, যেরূপ ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরগণের প্রতি বরকত দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত।

يَا أَوَّلَ الْأَوَّلِينَ ، وَيَا آخِرَ الْآخِرِينَ ، وَيَا ذَا الْقُوَّةِ الْمَتِينَ ، وَيَا رَاحِمَ الْمَسَاكِينَ ، وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ

১৪। হে আল্লাহ্! আমি আপনার নিকট ধবল বা শ্বেত রোগ, উন্মাদনা এবং কুষ্ঠরোগসহ সব ধরনের কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। (আবু দাউদঃ ১৫৫৪)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজিঃ ৩৫৯১)

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

ঐ আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো অর্নিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।’ (তিরমিজিঃ ৩৩৮৮)

 الــلّٰــهُــمَّ اهْــدِنَــا صِــرَاطَ الْــمُــسْــتَــقِــيْــمَ اَلــلّٰــهُــمَّ أعِــزَّ الإسْــلَامَ وَالْــمُــسْــلِــمِــيْــنَ

১৫। হে আল্লাহ্! আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। হে আল্লাহ্! আপনি ইসলাম ও মুসলমানদের মর্যাদাকে সমুন্নত করুন।

اَلــلّٰــهُــمَّ خَــلِّــدْ مُــلْــكَــنَــا وَمَــمَــالِــكَ الْاسْــلَامَ - اَلــلّٰــهُــمَّ خَــلِّــدْ حُــرِّيَّــةَ مُــلْــكِــنَــا بَــنْــغَــلَادِيْــشَ اِلٰــي يَــوْمِ الْــقِــيَــامَــةِ

 হে আল্লাহ্! আপনি আমাদের দেশ ও মুসলিম দেশসমূহের স্বাধীনতাকে স্থায়ীত্ব দান করুন। হে আল্লাহ্! আপনি আমাদের প্রিয় মাতৃভুমির স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্বিয়ামত পর্যন্ত হিফাজত করুন।

اَلــلّٰــهُــمَّ اُنْـصُــرْ وَارْحَــمْ جَــيْــشَ بَــنْــغَــلَادِيْــشَ وَاحْــفَــظْــهُــمْ مِــنْ كُــلِّ شِــدَّةٍ وَّمُــصِــيْــبَــةٍ-رَبَّــنَــا تَــقَــبَّــلْ مِــنَّــا اِنَّــكَ اَنْــتَ السَّــمِــيْــعُ الْــعَــلِــيْــمُ وَتُــبْ عَــلَــيْــنَــا اِنَّــكَ اَنْــتَ الــتَّــوَابُ الــرَّحـِـيْــمُ

১৬। হে আল্লাহ্! বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রহমত দান করুন ও সাহায্য করুন এবং যাবতীয় বিপদ-আপদ থেকে হিফাজত করুন। হে আমাদের প্রভ! আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী ও দয়ালু।

 اللهم! من فضلك قرر السعادة والسلام في العالم كله. عيّن حاكمًا من اختيارك في كل بلد وامنحنا التوفيق للوقوف في وجه أعداء الإسلام والمسلمين.

১৭। হে পরমপ্রিয় মাওলা! দয়া করে আপনি গোটা পৃথিবীতে সুখ, শান্তির ফয়সালা করুন। প্রতিটি দেশে আপনার পছন্দনীয় শাসক নিযুক্ত করুন এবং ইসলাম ও মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানোর তাওফীক দিন।

اللهم انصر من نصر الدين  محمد (صلعم) واجعمنا منهم واخذل من خذل الدين محمد (صلعم) ولا تجعلنا منهم

হে দয়াময় পরম দয়ালু! যারা দীনে মুহাম্মদীর সাহায্যকারী, আপনি তাদেরকে সাহায্য করুন এবং আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন। আর যারা দীনে মুহাম্মদীকে অপমান ও অপদস্থ করতে চায়, তাদেরকে আপনি লাঞ্ছিত ও অপমানিত করুন।

اللهم احفظنا من كل البلاء والمصائب والأخطار. اقض حاجتنا ونقصننا. بارك اعمالنا وعملنا. أعطنا التوفيق لنطلب الطعام الحلال.

১৮। হে আল্লাহ! আপনি আমাদেরকে সকল প্রকার বালা-মুসীবত ও বিপদাপদ থেকে হিফাযত করুন। আমাদের অভাব দূর করুন। আমাদের ব্যবসা-বাণিজ্য ও কাজকর্মে বরকত দিন। আমাদেরকে হালাল রুযী তালাশ করার তাওফীক দিন।

اللهم! تزيل كل مشاكلنا. باركنا بأرباحنا. اجعل أطفالنا أتقياء

হে দয়ালু প্রভু! আমাদের যাবতীয় পেরেশানী দূর করুন। আমাদের কামাই-রুযিতে বরকত দিন। আমাদের ছেলে-মেয়েদেরকে দীনদার, মুত্তাকী ও পরহেযগার বানিয়ে দিন।

اللهم! مع أنه لا حدود لخطايانا ، إلا أن رحمتك أعظم بكثير من خطايانا. فاغفر لنا كل ذنوبنا بمساعدة رحمتك اللامتناهية.

১৯। হে মেহেরবান মাওলা! যদিও আমাদের গুনাহের কোনো সীমা নেই কিন্তু আপনার দয়া তো আমাদের গুনাহ অপেক্ষা অতি বিশাল ও বিস্তৃত। সুতরাং আপনার অফুরন্ত রহমতের উসীলায় আমাদের সকল পাপরাশি ক্ষমা করুন।

اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

হে আল্লাহ! আপনি মহাক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন। অতএব আমাদের যাবতীয় ত্রুটি-বিচ্যুতি নিজ গুণে ক্ষমা করে দিন।

اللهم وفقنا لما تحب وترضى واجعل عاقبة امرنا خيرا

২০। হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজ করার তাওফীক দিন এবং পরকালকে ইহকাল থেকে উত্তম করুন।

اللهم اغْفِرْلَنَا وَلِجَمِيْعِ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ اَلْاَحْيَاءُ مِنْهُمْ وَالْأَمْوَاتُ,

হে মহান প্রভু! আপনি আমাদেরকে এবং আমাদের পূর্বে যেসব ভাই-বোন যারা বেঁচে আছেন এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সবাইকে মাফ করুন।

رَبَّنَا وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

২১। হে পরওয়ারদিগার! আপনি ঈমানদার ভাই-বোনদের জন্য আমাদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ সৃষ্টি করবেন না। নিঃসন্দেহে আপনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান।

اللهم اجعلنا من أول من دخل الجنة.

হে দয়ালু মাবুদ! আপনি আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীদের দলে শামিল করে নিন।

اللهم! ارحمنا وبارك فينا بالإيمان. . امين يا رب العالمين.

হে আল্লাহ! আপনি আমাদের ওপর দয়া ও অনুগ্রহ করুন এবং ঈমানের সাথে আমাদের খাতেমা বিল খাইর নসীব করুন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।

عِــبَــادَ الــلّٰــهِ رَحِــمَــكُــمُ الــلّٰــهُ إِنَّ الــلّٰــهَ يَــأْمُــرُ بِــالْــعَــدْلِ وَالْإِحْــسَــانِ وَإِيْــتَــآءِ ذِي الْــقُــرْبٰــى وَيَــنْــهٰــى عَــنِ الْــفَــحْــشَــآءِ وَالْــمُــنْــكَــرِ وَالْــبَــغْــيِ يَــعِــظُــكُــمْ لَــعَــلَّــكُــمْ تَــذَكَّــرُوْنَ (النَــحْــلُ : ٩٠)

২২। হে আল্লাহর বান্দাগণ! আল্লাহ্ আপনাদের উপর অনুগ্রহ বর্ষণ করুন। নিঃসন্দেহে আল্লাহ্ ন্যায়পরায়ণতা, পরোপকার ও আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, গর্হিত কাজ ও সীমা অতিক্রম করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। তিনি উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।

فَــاذْكُــرُوْنِــيْ أَذْكُــرْكُــمْ وَاشْــكُــرُوْا لِــيْ وَلَا تَــكْــفُــرُوْنِ

(আল্লাহ্ তাআলা বলেন) তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করবো। আর আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।

 اللهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

 

No comments:

Post a Comment