১. অন্ততপক্ষে মাদরাসায় পড়ুয়া আপনার সন্তানটি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেনা।
২. ধুমপান অথবা মদ পান করে আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট করবে না।
৩. নেশার টাকার জন্য বাড়ি-ঘরে আগুন এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করবে না এবং নেশাগ্রস্থ হয়ে পিতা-মাতার গায়ে হাত তুলবেনা (অথবা ঐশির ন্যায় পিতা-মাতাকে নিজ হাতে জবাই করবেনা)।
৪. রোযা-নামাজের জন্য তাকে তাকিদ করা লাগবেনা, বরং সেই আপনাকে রােযা-নামাজের তাকিদ দিবে।
৫. দাঁডি-মােচ সেভ (স্ট্যাইল) করে আপনার পকেটের টাকা কাটবে না।
৬. মৃত্যুর পরে সদকায়ে জারিয়ার একটি স্থায়ী ব্যবস্থাপনা।
৭. বিভিন্ন মাসয়ালা-মাসাযেল জিজ্ঞেস করার জন্য কাহারো কাছে যেতে হবেনা।
৮. আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাযার নামাজ পড়াবে, কবরে নামবে, দাফন দিবে।
৯. আপনার সন্তানের বিরুদ্ধে মৌলবাদ, রাজাকার, আল-কায়েদা এবং যুদ্ধাপরাধীর মিথ্যা অভিযোগ থাকতে পারে। তবে ঘুষখাের, মদখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজার এবং অবৈধ অস্ত্র মওজুদ, চোরাচালানি এবং মানবপাচারের কোন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেনা- যাহা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত।
১০. হাশরের ময়দানে আপনাকে সুউজ্জল মুকুট পরানাে হবে, যাহা দেখে নবী-রাসুল এবং শহীদগণ পর্যাপ্ত ঈর্ষা করবে।


No comments:
Post a Comment