বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত
সম্মানিত উপস্থিতি! বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ গত ২৯ সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ জনপ্রিয় আমির ছিলেন। তিনি ১৬ জুন ১৯২৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২৯ শে জানুয়ারি ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। এর আগে প্রায় ৫০ বছর ধরে তিনি দেশটির পররাষ্ট্র নীতি তদারক করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আজ বৃহস্পতিবার দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করছে। তারই ধারাবাহিকতায় সকল মসজিদে কুয়েতী আমিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দু’আ ও মোনাজাতের আয়োজন করেছে।
তাই আমরা প্রত্যেকেই মনে মনে পাঠ করবোঃ
ক। সূরা ফাতিহা ০১ বার
খ। সূরা ইখলাস ০৩ বার
গ। দরুদ শরীফ কয়েক বার
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿الأعراف: ٢٣﴾
১। ইয়া ইলাহাল আলামীন! বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ গত ২৯ সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে ইন্তেকাল করেন। আমরা তার রূহের মাগফিরাতের জন্য যে দু’য়া, দরূদ, ইস্তেগফার পাঠ করেছি সেগুলো কবুল ও মুঞ্জুর করুন।
২। এর অসিলায় আমাদের সকলের জীবনের তামাম গুনাহ মাফ করুন। এর যা সাওয়াব হয় তা অসংখ্য গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী (সাঃ)-এর আরওয়াহ মোবারকে পৌছিয়ে দিন। আমাদের কবরবাসীদের আরওয়াহ মোবারকে এর সাওয়াব পৌছিয়ে দিন। বিশেষ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর রুহের উপর এর সওয়াব পৌছিয়ে দিন।
৩। এর অছিলায় তাঁর জিবনের যাবতীয় গুনাহগুলো মাফ করুন। কবরের সওয়াল জাওয়াব তাঁর জন্য সহজ করে দিন। কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করুন। অন্ধকার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করুন। অন্ধকার কবরকে ঈমানী নূরে আলোকিত করুন। তাঁর পরকালীন জিবনকে শান্তিময় করুন। তাঁকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান ক করুন।
৪। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে উত্তম ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। তাঁর পরিবারের সকল সদস্যদেরকে সু-সাস্থ্য নসিব করুন। এই শোকাহত পরিবারের উপর আপনার খাছ রহমত, বরকত, করুণা ও নিরাপত্তা দান করুন। তাদেরকে যাবতীয় বিপদ, আপদ ও মসিবত থেকে হিফাযত করুন।
৫। ইয়া আল্লাহ্! বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কবুল করুন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর যত সদস্য দেশে-বিদেশে, পার্বত্য অঞ্চলে, যে যেখানে কর্মরত, নিয়োজিত রয়েছেন। সকলের জান-মাল, পরিবার-পরিজনকে হিফাজত করুন।
৬। ইয়া আল্লাহ্! ইঞ্জিনিয়ার্স কোরকে আপনি কবুল করুন। বিশেষ করে ........................... এবং এর তাওতায় যতগুলো ইউনিট রয়েছে। সকলের উপর আপনার খাছ রহমত, বরকত, করুনা ও নিরাপত্তা দান করুন। সকলকে যাবতীয় বিপদাপদ থেকে হিফাযত করুন।
৫। আপনার সুন্দর সুন্দর নামের অসিলায় আমাদের আজকের দোয়া ও মোনাজাতকে কবুল করুণ।
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿البقرة: ١٢٧﴾ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ﴿البقرة: ١٢٨﴾



Thank You for Help me
ReplyDelete