৩৬৫ দিনের ডায়েরী ও দু’আ
১ম দিন
এখলাস বা একনিষ্ঠতা
আয়াত
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ ﴿البينة:
٥﴾
তাদেরকে এছাড়া
কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে
আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই
সঠিক ধর্ম। (সূরা বায়্যিনাহ্ঃ ৫)
হাদীস
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الْأَعْمَال
بِالنِّيَّاتِ وَإِنَّمَا لكل امْرِئ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى
اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وَمَنْ كَانَتْ
هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا فَهجرَته إِلَى
مَا هَاجر إِلَيْهِ» (مُتَّفق عَلَيْهِ)
উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভর
করে। আর প্রতিটি লোক (পরকালে) তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং যে ব্যক্তি
আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যেই
হবে। আর যে ব্যক্তি দুনিয়ার কোনও স্বার্থ উদ্ধারের নিয়তে হিজরত করে,
মূলত তার হিজরত সে
উদ্দেশ্যেই হবে।’ (বুখারীঃ
১, ৫৪; মুসলিমঃ ১৯০৭)
বিতাড়িত শয়তান থেকে মুক্তির দোয়া
رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
* وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ ﴿المؤمنون: ٩٨-٩٧﴾
হে আমার
পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার
পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। (সূরা মু’মিনুনঃ ৯৭-৯৮)


No comments:
Post a Comment