আরবি শেখার জন্য কোন বই পড়বেন, কেন পড়বেন?
আল্লাহর অশেষ দয়ায় কওমি, আলিয়া, জেনারেল, দেশি, বিদেশি আরবির কিছু বই দেখার ও পড়ার সুযোগ হয়েছে আমার। সে নিরিখে কিছু সাজেশন দিব আজ।
প্রথমত জেনে রাখুন যে ভাষা শিক্ষার দুই ধরনের বই আছে।
১) কায়দা বা নিয়ম শেখার বই যেমন নাহবে মীর, হাদায়েতুন নাহু, এসো নাহু শিখি, এসো সরফ শিখি, মদীনা আরাবিক ইংলিশ কীগুলো, আলকুরানের ভাষা, লিসানুল কুরআন, এসেনশিয়াল অব কুরানিক এরাবিক, বাইয়েনার কুরানস ল্যাংগুয়েজ ইত্যাদি।
২) আদব বা সাহিত্য শেখার বই যেমন এসো আরবি শিখি, মদীনা এরাবিক, লিন নাশিন, কওমি ও আলিয়ার ক্লাসের পাঠ্য বইগুলো। এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হলো নিরেট সাহিত্য আরেকটা কায়দা শেখার জন্য ডেডিকেটেড কিন্তু ডাইরেক্ট কায়দা না। যেমন আল কিরায়াতুর রাশিদা, নুজুমু হাওলার রসুল এগুলো নিরেট সাহিত্য আর মদীনা এরাবিক, এসো আরবি শিখি সাহিত্য বটে কিন্তু কায়দা শেখানোর জন্য মোটিভেটেড।
তবে একটা কথা উল্লেখ না করলেই নয়। এই বইগুলো স্পেসিফিকলি কুরআনকে টার্গেট করে লেখা হয়নি বরং আরও বিস্তারিত তার সিলেবাস ও ব্যপ্তি। শুধু কুরআন শেখার জন্য ডেডিকেটেড বই হলো,
১) দারুস সালামের লার্নিং ল্যাংগুয়েজ অব দ্যা কুরান
২) মাসুদ রাংগিন ওয়ালার এসেনশিয়াল অব কুরানিক এরাবিক
৩) ইয়াহিয়া স্যারের কুরানীয় আরবি শিক্ষা
৪) আমাদের (প্রকাশিতব্য) সোনামনিদের কুরানীয় আরবি শিক্ষা ইত্যাদি।
তবে এই বইগুলোর মধ্যেও একটা বিষয় ঘাটতি রয়েছে সেটা হলো কুরানের কায়দা আছে ঠিকই কিন্তু শব্দ শিক্ষা উদ্দেশ্য না। শব্দ শিক্ষার জন্য ভালো কাজ করেছেন ডা. ইমরান হেলাল, আব্দুল করিম পারেখ। উল্লেখযোগ্য কাজ করেছেন ড. আব্দুল আজিজ আব্দুর রহমান। তার বইগুলো কুরআনের শব্দ শেখার জন্য ডেডিকেটেড। আমরা অবশ্য আমাদের কুরআনীয় আরবি শিক্ষা বইতে ১০০% কুরানের শব্দ রাখছি কায়দার পাশাপাশি।
শিক্ষার্থীদের জন্য এই পোস্টে সম্ভবত একটা গাইডলাইন আছে কোন বই কেন পড়বেন। আশা করি উপকার হবে। আল্লাহ সহজ করুক।


No comments:
Post a Comment