Sunday, October 18, 2020

১. জুমুআর প্রথম খুৎবা বিষয়ঃ আখলাকে হামীদাহ বা প্রশংসনীয় চরিত্র

১. জুমুআর প্রথম খুৎবা

বিষয়ঃ আখলাকে হামীদাহ বা  প্রশংসনীয় চরিত্র

اَلْـحَـمْـدُ لِـلّٰـهِ رَبِّ الْـعَـالَـمِـيْـنَ - وَالْـعَـاقِـبَـةُ لِـلْـمُـتَّـقِـيْـنَ وَالـصَّـلَاةُ وَالـسَّـلَامُ عَـلٰـي رَسُـوْلِـهِ الْـكَـرِيْـمِ - وَعَـلٰـي اٰلِـهِ وَاَصْـحَـابِـهِ اَجـْـمَـعِـيْـنَ

اَمَّـا بَـعْـدُ - فَـيَـا اَيُّـهَـا الْـمُـسْـلِـمُـوْنَ الْـكِـرَامُ ! اِنْـشَـاءَ الـلّٰـه - اَلْـيَـوْمَ اِنِّـيْ اُرِيْـدُ اَنْ اَخْـطُـبَ اَمَـامَـكُمْ حَـوْلَ مَــادَّةِ " اخلاق الحميدة "

১। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্র জন্য। আর আল্লাহ্ভীরুদের জন্য রয়েছে শুভ পরিণাম। দরুদ ও সালাম প্রিয় নবী (সাঃ) ও তাঁর পরিবারবর্গ এবং সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি। 

অতঃপর মনোযোগ সহকারে শ্রবণ করুন! হে উপস্থিত সম্মানিত মুসল্লিগণ! আল্লাহ্ চান তো আজ আমি আপনাদের সামনে “আখলাকে হামীদাহ বা  প্রশংসনীয় চরিত্র” সম্পর্কে খুৎবা (বক্তৃতা) প্রদান করবো। 

اهمية اخلاق الحميدة :

وقال الله سبحانه وتعالي في سورة الاعلي " قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى ـ (سورة الاعلى ـ ١٤) 

وخرج الامام كنز العمال عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ্রإِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِগ্ধ (كنز العمال-৩১৯৬৯) 

২। আখলাকে হামীদাহ বা প্রশংসনীয় চরিত্রের গুরুত্ব 

আল্লাহ্ তা’আলা বলেন, ‘সফল হয়েছে তারা, যারা তাদের আত্মকে পরিশুদ্ধ করেছে।’ (সূরা আ’লা ঃ ১৪)

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, ‘আমি সচ্চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি।’ (কানযুল উম্মাল ঃ ৩১৯৬৯; মিশকাত ঃ ৫৭৭০)

اخلاق الحميدة :

التقوى :

المتقون لا يفعل اى ذنب لان هم يعتقدون ان الله معهم فى كل مكان ـ وقال الله سبحانه وتعالى فى القران الكريم " إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (سورة الحجرة ـ ١٣)  

৩। আখলাকে হামীদাহ বা প্রশংসানীয় চরিত্র

তাকওয়া বা আল্লাহ ভীতি 

আল্লাহ্ভীরু মানুষেরা কোন অন্যায় কাজ করতে পারে না। কারণ তারা বিশ্বাস করে প্রকাশ্যে ও গোপনে সর্বক্ষেত্রে আল্লাহ্ তার সামনে উপস্থিত থাকেন। আর আল্লাহ্ তা’আলা বলেন, নিশ্চয়্ই আল্লাহ্র কাছে সেই সর্বাধিক মর্যাদা সম্পন্ন যে সর্বাধিক পরহেযগার।। নিশ্চয়ই আল্লাহ্ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।’ (সূরা হুজুরাত ঃ ১৩)

الصدق :

 ان الصدق هى صفات عظيمة التى ترفع مجد الناس ـ قال الله تعالى فى هٰذه الشان في سورة الاحزاب"  یَا أَیُّھَا الَّذِینَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِیدًا ـ یُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ـ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًاـ (سورة الاحزب ـ ٧٠ـ٧١)       

৪। সততা ও সত্যবাদীতা

সততা ও সত্যবাদীতা এমন একটি গুণ যা মানুষের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে। এ ব্যাপারে আল্লাহ্ তা’আলা বলেন, ‘হে ইমানদারগণ! আল্লাহ্কে ভয় কর এবং সদা সত্য কথা বল। তাহলে তিনি তোমাদের কৃতকর্মগুলোকে সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। যে কেউ আল্ল¬াহ্ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে।’ (সূরা আহযাব ঃ ৭০ ও ৭১)

لم يصب الناس :

وقال الله تعالي في سورة الحجرات "إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ ﴿الحجرات: ١٠﴾

وخرّج الامام الترمذي والنسائ "عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ্রالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْগ্ধ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ

৫।  মানুষকে কষ্ট না দেয়া

আল্লাহ্ তা’আলা বলেন, ‘মুমিনরা তো পর¯পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহ্কে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’ (সূরা হুজুরাত ঃ ১০)

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, ‘প্রকৃত মুসলিম হল সেই ব্যক্তি, যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মু’মিন হল সেই ব্যক্তি লোকেরা তাদের জান ও মালের বিষয়ে যে ব্যক্তির উপর আস্থা রাখতে পারে।’ (তিরমিযী ঃ ২৬২৭; নাসায়ী ঃ ৪৯৯৫)

المغفرة والرحمة :

غفر النبى صلعم عدو سوء فى فتح مكة فَإِنِّيْ أَقُوْلُ لَكُمْ كَمَا قَالَ يُوْسُفُ لِإِخْوَتِهِ: لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ، اِذْهَبُوْا فَأَنْتُمْ الطّلَقَاءُ. (شرح رياض الصالحين(

৬। ক্ষমা ও উদারতা

মক্কা বিজয় করে চরম শত্র“দের ক্ষমা করে দিয়ে রাসূলুল−াহ্ (সাঃ) বলেছিলেন, ‘নিশ্চয় আমি তোমাদেরকে সেই কথাই বলছি যা ইউসুফ (আঃ) মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসে তাঁর ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আল্লাহ্ তোমাদেরকে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান। ওহে মক্কাবাসী! তোমাদের প্রতি আজ আমার কোন অভিযোগ নেই, নেই কোন প্রতিশোধ। তোমরা মুক্ত মানুষ।’ (শরহ রিয়াদুস সালিহীন, খ. ২, পৃ. ৪১৬)

التحلي بالصبر

قال الله تعالي في سورة البقرة "یَا أَیُّھَا الَّذِینَ آمَنُواْ اسْتَعِینُواْ بِالصَّبْرِ وَالصَّلاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِینَ ـ (سورة البقرة ـ ١٥٣

اَخْـرَجَ الْاِمَـامُ الْـمُسلم والترمذي "عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ: " إِنَّ فِيكَ لَخَصْلَتَيْنِ يُحِبُّهُمَا الله: الْحلم والأناة " 

৭।   ধৈর্য্য ধারণ করা

আল্লাহ তা’আলা বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিয়ই আল্লাহ্ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।’ (সূরা বাকারা ঃ ১৫৩)

রাসূলুল্লাহ্ (সাঃ) আবদে কায়স গোত্রের সর্দার আশ্শাজ (রাঃ)-কে বলেছিলেন, ‘তোমার মধ্যে এমন দু’টি গুণ রয়েছে যে দু’টি গুণকে আল্লাহ্ তা’আলা ভালোবাসেন। একটি হলো ধৈর্য্য (সহিষ্ণুতা, বিনয়) ও অপরটি হলো ধীর-স্থীরতা।’ (মুসলিম ঃ ২৬; তিরমিযী ঃ ২০১১)

لالتزام بالوفاء 

وقال الله تعالى في سورة بني اسرائيل " وَأَوْفُواْ بِالْعَھْدِ إِنَّ الْعَھْدَ كَانَ مَسْؤُولاًـ (سورة بنى اسرائيل ـ ٣٤)

وقال الله تعالى في سورة آل‌عمران "إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَٰئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿آل‌عمران: ٧٧﴾

  وايضا خلاف الوعد هى علامات المنافقين ـ

৮। অংগীকার পূর্ণ করা

আল্লাহ তা’আলা বলেন, ‘তোমারা অংগীকার পূর্ণ কর, নিশ্চয়ই (আখিরাতে) অংগীকার বিষয়ে জিজ্ঞাসা করা হবে।’ (সূরা ইসরা ঃ ৩৪)

আল্লাহ তা’আলা আরো বলেন, ‘যারা আল্লাহ্র নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে। (ক) আখিরাতে তাদের কোন অংশ নেই। (খ) তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ্ কথা বলবেন না। (গ) তাদের প্রতি করুনার দৃষ্টিও দিবেন না। (ঘ) আর তাদেরকে পরিশুদ্ধ করবেন না। (ঙ) তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক আযাব। (সূরা আলে ইমরান ঃ ৭৭)

এছাড়াও ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের একটি আলামত। 

وَفَّـقَـنَـا الـلّٰـهُ سُـبْـحَـانَـهُ وَتَـعَـالٰـي اَنْ نَـفْـهَـمَ هٰـذِهِ الْـخُـطْـبَـةِ وَنَـعْـمَـلَ عَـلَـيْـهَـا - وَبَـارَكَ الـلّٰـهُ لَـنَـا وَلَـكُمْ فِـي الْـقُـرْاٰنِ الْـعَـظِـيْـمِ وَنَـفَـعْـنٰـي وَاِيَّـاكُمْ بِـمَـا فِـيْـهِ مِـنَ الْاَيَـاتِ وَالـذِّكْـرِ الْـحَـكِـيْـمِ- اَقُـوْلُ قَـوْلِـيْ هٰـذَاْ وَاسْـتَـغْـفِـرُ الـلّٰـهَ لِـيْ وَلَكُمْ وَلِـسَـآئِـرِ الْـمُـسْـلِـمِـيْـنَ مِـنْ كُـلِّ ذَنْـبٍ - فَـاسْـتَـغْـفِـرُوْهُ وَتُـوْبُـوْا اِلَـيْـهِ - اِنَّـهُ هُـوَ الـتَّـوَابُ الـرَّحِـيْـمُ

৯। মহান আল্লাহ্ আমাদেরকে আজকের খুৎবা বোঝার এবং আমল করার তাওফিক দান করুন এবং আমাকে ও আপনাদের সবাইকে উল্লেখিত আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে উপকার লাভ করার তাওফিক দান করুন।

আমি সকল প্রকার পাপ কার্য থেকে আল্লাহর নিকট প্রার্থনা করছি নিজের, আপনাদের এবং সকল মুসলমানদের পক্ষ থেকে। সুতরাং আপনারাও আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করুন এবং তাওবা করুণ। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী এবং অসীম করুণাময়।

No comments:

Post a Comment