Friday, October 16, 2020

জুমার প্রথম খুতবাঃ (৬) জুমআর সালাতের রাকাত সংখ্যা

 عدد ركعات صلوة الجمعة 

জুমআর সালাতের রাকাত সংখ্যা

بسم الله الرحمن الرحيم

১. الحمد لله الذي خلق الإنسان وخلق كل كائنات وعلم التوحيد والرسالة واركان الإسلام الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وفرض لنا صلوة الجمعة في يوم الجمعة - ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين۔

১। সকল প্রশংসা একমাত্র আললাহ তাআলার জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন একত্ববাদ, রিসালাত এবং ইসলামের যাবতীয় হুকুম আহকাম সমূহ। তিনিই সে সওা যিনি তাঁর রাসূলকে হেদায়াত এবং সত্যদ্বীনসহ পাঠিয়েছেন যাতে তিনি সকল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। তিনিই আমাদের জন্য জুমআর দিনে জুমআর সালাতকে ফরয করেছেন। আমরা সাক্ষ দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) তার বান্দাহ্ ও রাসূল। অসংখ্য শাতি, রহমত ও বরকত বর্ষিত হোক মুহাম্মদ (সাঃ) এর উপর এবং তাঁর পরিবার পরিজন ও সাহাবীদের উপর।

২. أما بعد فيايها المسلمون الكرام! إن موضوع الخطبة اليوم عدد ركعات صلوة الجمعة. نحن نعلم أن يوم الجمعة يوم عظيم وفيه خير كثيرة- قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة ( ترمذي) 

২। সম্মানিত মুসলিমগণ! আজকের খুতবার আলোচ্য বিষয় হলো- জুমআর সালাতের রাকাত সংখ্যা। আমরা জানি যে, জুমআর দিন অত্যন্ত মর্যাদার দিন, সম্মানের দিন। এ দিনে রয়েছে অসংখ্য কল্যাণ , বরকত ও রহমত। মহানবী (সাঃ) বলেছেন- “সূর্যোদয়ের মাধ্যমে যে সকল দিনের সূচনা হয়,তন্মধ্যে জুমআর দিনই সর্বোত্তম”। কারণ এ দিনেই আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছে, তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এ দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। (তিরমিযী)

৩. ايها الحاضرون الكرام! حافظوا على صلوة الجمعة لان الله تعالی فرض علينا صلوة الجمعة - كما قال الله سبحانه وتعالى يايها الذين أمنوا إذا نودي للصلوة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع - ذالكم خير لكم إن كنتم تعلمون۔سورة الجمعة৯) وفيه مثوبة كثيرة - كما قال عليه الصلوة والسلام الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغش الكبائر- (مسلم)

৩। হে সম্মানিত উপস্থিতিগণ! আপনারা অবশ্যই জুমআর সালাতকে আদায় করবেন। কেননা, আল্লাহ্ তাআলা আমাদের উপর জুমআর সালাতকে ফরয করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেনঃ“ হে মুমিনগণ! জুমআর দিন যখন জুমআর সালাতের জন্য আহবান করা হয় তখন তােমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর, ইহাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি কর। (সূরা আল জুমআ ঃ ৯) জুমআর সালাত আদায়ে রয়েছে অনেক সাওয়াব ও ক্ষমা। যেমন মহানবী (সাঃ) বলেছেনঃ পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমআ হতে পরের জুমআ পর্যন্ত আদায়কৃত সালাত মধ্যবর্তী সংঘটিত ছোট গুনাহ সমূহের মোচনকারী, যদি ব্যক্তি কবীরা গুনাহ্ হতে বেঁচে থাকে। (মুসলিম)

৪. أيها الإخوان ! أدوا الصلوة في وقت الجمعة أربعا قبلها وأربعا بعدها وركعتين۔ عن عبد الله ابن مسعود (رض) انه كان يصلي قبل الجمعة أربعا وبعدها اربعا۔ (ترمذي-৪৮১). وعن ابن عباس (رض) قال كان النبي ة يركع قبل الجمعة اربعا۔ لايفصل في شيئ منهن (إبن ماجه-১১১৯) و عن نافع (رض) قال كان ابن عمر يطيل الصلوة قبل الجمعة ويصلي بعدها ركعتين في بيته. ويحدث أن رسول الله كان يفعل ذالك- (ابو داؤود-৯৫২)۔

৪। হে দ্বীনি ভাইয়েরা। আপনারা জুমআর সালাতের ওয়াক্তে ফরজ সালাতের পূর্বে অন্ততঃ চার রাকাআত সালাত আদায় করুন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণীত, তিনি জুমআর ফরয সালাতের আগে চার রাকায়াত কাবলাল জুমআ এবং তারপর চার রাকায়াত বাদাল জুমআ সালাত আদায় করতেন। (তিরমিযি-৪৮১) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন মহানবী (সাঃ) জুমআর (ফরয) সালাতের পূর্বে চার রাকায়াত আদায় করতেন এবং এর মধ্যে কোন ব্যবধান সৃষ্টি করতেন না। (এক সালাম সালাত আদায় করতেন) । (ইবনে মাজাহ্-১১২৯)। হযরত নাফে (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) কাবলাল জুমআ হিসেবে অনেক সালাত পড়তেন ও দীর্ঘয়িত করতেন। আর জুমআর ফরয সালাত আদায়ের পর ঘরে দুই রাকায়াত সালাত আদায় করতেন। (আবু দাউদ-৯৫৩)

৫. فيايها المصلون الكرام! قال رسول الله رواح الجمعة واجب على كل محتلم۔ (ابو داؤود-২৮৯) وعن عبد الله ابن عمرو (رض) قال إنما تجب الجمعة على من سمع النداء فمن سمعه فلم يأته فقد عصى ربه. (بيهقي -১৭৪) - يا عباد الله رحمكم الله । إلتزموا الجمعة والجماعة وادعوا الناس إليهما. اللهم وفق لنا أن نودي صلوة الجمعة على كل حال. بارك الله لنا ولكم في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم - وأقيموا الصلوة وآتوا الزكوة واركعوا مع الراكعين (سورة البقرة -৪৩)

৫। হে মুসল্লীগণ! মহানবী (সাঃ) বলেছেনঃ প্রত্যেক বালিগ (প্রাপ্ত বয়স্ক) ব্যক্তির উপর জুমআর সালাত ফরয। সুতরাং যে ব্যক্তি আজান শুনে সালাতে উপস্থিত হলো না সে আপন প্রভুর বিরুদ্ধাচারণ করলো । (বায়হাকী, আল সুনানুল কুবরা-৩/১৭৪)। হে আল্লাহর প্রিয় বান্দাগণ! আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া করুন। একাগ্রচিত্তে জুমআর সালাত আদায় করুন এবং জামায়াত কায়েম করুন। আর জনগনকে এ দিকে আহবান করুন। হে আল্লাহ! আমাদের সকলকে সর্বাবস্থায় জুমআর সালাত আদায় করার তাওফিক দান করুন। মহিমান্বিত কুরআনের বরকত ও কল্যাণ আমাদেরকে এবং আপনাদেরকে দান করুন। বিতাড়িত শয়তানের প্রতারণা হতে বাঁচার জন্য আল্লাহ্ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। “তোমরা সালাত প্রতিষ্ঠা কর এবং যাকাত আদায় কর , আর রুকুকারীদের সাথে রুকু কর”। (সূরা আল্ বাকারা-৪৩)।

No comments:

Post a Comment